1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

মনোহরদীতে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৫৭ বার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত (৪৫) এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ১০ টার দিকে আড়িয়াল খাঁ নদের কটিয়াদি অংশে মরদেহ ভাসতে দেখা যায়। পরে দুপুর ১ টার দিকে মরদেহটি চরগোহালবাড়িয়া পাড়ে এসে আটকে যায়। স্থানীয়রাও মরদেহটি শনাক্ত করতে পারেননি।নিহতের গলাকাটা এবং পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য এলাকায় হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT