1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৫১৭ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরের বটতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে নরসিংদী রেল স্টেশনের বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে অজ্ঞাত ওই বৃদ্ধ পুরুষ রেল লাইনে বসে ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই পুরুষের দেহ খন্ড বিখন্ড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক দে জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT