1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

মনোহরদীর ভাঙ্গা ব্রীজে ব্যক্তি উদ্যোগে দুর্ভোগ নিরসন

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৩১ বার

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীর চালাকচর-উরুলিয়া পাকা রাস্তায় বছর খানেক আগে একটি ব্রীজ ভেঙ্গে জনদুর্ভোগ চলছিলো।এ দুর্ভোগে এলাকার চার ব্যাক্তির উদ্দোগে ব্রীজটি সংস্কার করে যানচলাচলের ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, মনোহরদীর চালাকচর-উরুলিয়া পাকা রাস্তার বীরমাইজদীয়া গ্রামে একটি পাকা ব্রীজ বছর খানেক আগে ভেঙ্গে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে দৈনন্দিন চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়। পরে রাস্তা সংলগ্ন শিমূলকান্দী গ্রামের তিন পরিবারের চার ব্যক্তির উদ্দোগে এ ব্রীজের উপরে সম্প্রতি একটি কাঠের পাটাতন দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করা হয়।

রোববার সরেজমিনে সেখানে গিয়ে এ পাটাতনের উপর দিয়ে লোকজন ও হালকা যানের সহজ চলাচল দেখা যায়।

পাটাতন নির্মানকারীদের অন্যতম শিমূলকান্দী গ্রামের সুমন মিয়া জানান, তারা সওয়াবের নিয়তে এ কাজটি করেছেন।

এ ব্যাপারে বড়চাপা ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দীন জানান, ব্রীজটি পুনঃ নির্মান কাজ চলাকালে বিকল্প রাস্তাটি চলাচল উপযোগী রাখতেও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম এ বিষয়ে জানান, ব্রীজটি পুনঃ নির্মানে টেন্ডার হয়েছে।সেটি এখনো খোলা হয়নি। ঠিকাদার নিয়োগ হবার পর এর কাজ শুরু হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT