1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

রায়পুরায় বিয়ের এক বছর পর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক, আটক ২

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ঘর থেকে তামান্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তামান্নার স্বামী ইসমাইল মিয়া। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তামান্নার শশুর ফারুক ও শাশুড়ী জোহরা কে আটক করেছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২ টায় উপজেলার হাইরমারা ইউনিয়নের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ রবিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন আশপাশের লোকজন।

নিহত গৃহবধূ তামান্নার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায়। তিনি ওই এলাকার শাহিন শাহ’র মেয়ে। অপরদিকে স্বামী ইসমাইলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়।

জানা গেছে, তামান্না এবং ইসমাইল দম্পত্তির এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তারা হাইরমারা পালপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহ নিয়ে ইসমাইল প্রায়ই তামান্নাকে মারধর করতেন। ঘটনার রাতে প্রতিবেশী লোকজন চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে তামান্নার ঘরে গিয়ে দেখে তামান্না অচেতন হয়ে শুয়ে আছেন। পাশেই তার স্বামী ইসমাইল বসা। কারন জানতে চাইলে ইসমাইল তার প্রতিবেশীকে জানায় যে তামান্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

পরদিন সকালে ঘরে তামান্নার মরদেহ দেখতে পায় আশপাশের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এর আগেই স্বামী ইসমাইল কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ইসমাইলের বাবা ও মাকে আটক করে থানায় নিয়ে আসে।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার হালিম সরকার বলেন, তামান্নার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে তার বুকে নখের আঁচরের মতো দাগের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরই স্বামীকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর তার মৃত্যুর আসল কারন সম্পর্কে জানা যাবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT