1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঘোড়াশালে ডিম বাজারে অভিযান, ৩ ব্যবসায়ীর জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪১৯ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ডিমের বাজারে অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ রবিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজারে ভোক্তা সংরক্ষণ আইনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধ।

এসময় বাড়তি দামে ডিম বিক্রি করা, ক্রয় রশিদ দেখাতে না পারা ও মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে উপজেলার ঘোড়াশাল বাজারের ব্যবসায়ী শাহাদাত, রাম দাস ও অজিত কুমার নন্দিকে ভোক্তা সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ডিমের দোকানগুলোতে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের চেয়ে বেশি মূল্য না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান পলাশ উপজেলায় অব্যাহত থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT