1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

বাঞ্ছারামপুরে সুসজ্জিত পুলিশের গাড়িতে চড়ে বিদায় নিলেন পুলিশ সদস্য

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৯২ বার

জহিরুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি : চাকরিজীবন শেষ করে ফুল সজ্জিত পুলিশের গাড়িতে চড়ে বিদায় নিলেন পুলিশ সদস্য সুলতান আহম্মেদ। প্রিয় কর্মস্থল থেকে বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন পুলিশ কনস্টেবল সুলতান আহম্মেদ।

বৃহস্পতিবার সকালে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ কনস্টেবল সুলতান আহম্মেদ কে বিদায় সম্মাননার পর ফুল সজ্জিত পুলিশের গাড়ি দিয়ে তার নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। অবসরপ্রাপ্ত কনস্টেবল সুলতান আহম্মেদর বাড়ি আখাউড়া থানার ধরখার গ্রামে।

বিদায়ের মুহূর্তে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম ও অন্যান্য কর্মকর্তাসহ তার সহকর্মীরা তাকে যেভাবে বিদায় সম্মাননা দিয়েছেন, তাতে তিনি খুবই অভিভূত হন। এসময় চাকরিজীবনের সব কষ্ট গ্লানি ভুলে গেছেন বলেও অনুভূতি প্রকাশ করেন সুলতান আহম্মেদ।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, কর্মজীবনে সততার সহিত দায়িত্ব পালন করায় বিদায় মুহূর্তে সুলতান আহম্মেদ কে সম্মানিত করা হয়েছে। অনেকের চাকরি জীবনের বিদায়লগ্নে এ ধরনের ভাগ্য হয় না। তবে আমরা চাই পুলিশের প্রতিটি সদস্য কে এভাবেই জেনো বিদায় জানানো হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT