1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

রায়পুরায় ভাড়াটিয়ার ঘরে ঝুলছিল বাড়ি মালিকের লাশ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৬৮ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ভাড়াটিয়ার ঘরে ঢুকে হানিফ মিয়া (৪৫) নামে এক বাড়ির মালিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আজ সোমবার (২৪ জুলাই) সকালে রায়পুরা পৌর এলাকার হাসিমপুরে এই ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া হাসিমপুরের মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানায়, দশ মিনিটের জন্য ভাড়াটিয়া তানজিনাকে বাহিরে বের হতে বলে ঘরের ভিতরে প্রবেশ করেন বাড়ির মালিক হানিফ। পরে ঘরের দরজা-জানালা লাগিয়ে ধরনার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ভাড়াটিয়া তানজিনা সাংবাদিকদের জানায়, হানিফ মিয়া ঘরে ঢুকার পর সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তিনি হানিফ মিয়ার স্ত্রীকে বিষয়টি জানালে তিনি এসে জানালার ফাঁক দিয়ে হানিফ মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি নিহত হানিফের স্ত্রীসহ পরিবারের লোকজন।

রায়পুরা থানার পরিদর্শক মীর মাহাবুব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে।

এম আজিজুল ইসলাম /নরসিংদীর কন্ঠস্বর

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT