1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীতে ৩ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র তাহাবি

এম এন মামুন আহমেদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪৮২ বার

এম এন মামুন আহমেদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পৌর এলাকার উত্তর সাটিরপাড়া এলাকার তাহাবি (১৩) নামের এক স্কুল ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ স্কুল ছাত্রের বাবা আলমগীর হোসেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) বাসা থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় তাহাবি। সে নরসিংদীর সাটিরপাড়া কে কে ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিখোঁজ স্কুল ছাত্রের স্বজনরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় তাহাবি। পরে আমরা আত্মীয় স্বজন ও আশে পাশের সব জায়গায় খোঁজ নিয়েছি। তার কোন সন্ধান পাওয়া যায়নি। শেষে তাকে খুঁজে পেতে নরসিংদী মডেল থানায় জিডি করেছি।

স্বজনরা আরো জানান, নিখোঁজ তাহাবির গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট। পড়নে স্কুলের সাদা শার্ট, ব্লু কালারের প্যান্ট ও সাথে একটি স্কুল ব্যাগ ছিল। তাহাবি নরসিংদীর আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কেউ তার সন্ধান পান তাহলে নরসিংদী মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ তাহাবির পিতা আলমগীর হোসেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT