1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

নরসিংদীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩২৯ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসীর আয়-গরবো বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার (১০ জুন) সকালে শিবপুর উপজেলার শাষপুরে প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সেমিনার আয়োজনে সহায়তা করে। সভাপতিত্ব করেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ মোঃ হেলাল উদ্দিন।

প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট কর্মকর্তা মোঃ রুবেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা একেএম দাউদুল হক,

প্রবাসী কল্যাণ ব্যাংক নরসিংদী শাখার সিনিয়র অফিসার ইমরান হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোমেন খান, নরসিংদী জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম প্রমূখ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT