1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

অনুমতি ছাড়াই বিদেশে গেলেন কালীগঞ্জ পৌর মেয়র

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪০৮ বার

ডেস্ক রিপোর্ট : গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেনের বিরুদ্ধে সরকারি অনুমোদন না নিয়ে বিদেশ সফরের অভিযোগ উঠেছে। বিদেশে যেতে স্থানীয় সরকার বিভাগের অনুমতি নেওয়ার বিধান থাকলেও তিনি তা করেননি। খবর : ইত্তেফাক।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিন বিল্লাহ ফারুকী ইত্তেফাককে বলেছেন, এস এম রবিন হোসেনের বিদেশ সফর সংক্রান্ত কোনো ফাইলে তিনি সাক্ষর করেননি। বিদেশে যেতে হবে অনুমোদন নেওয়া ছিল বাধ্যতামূলক।

তিনি জানান, সংশ্লিষ্ট মেয়রকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এস এম রবিন হোসেন গত ২ জুন দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি বলে ইত্তেফাক এর রিপোর্টে উল্লেখ করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT