1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে পলাশে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪০৬ বার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সোমবার (২২মে) উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পলাশ বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী- ২ (পলাশ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌর সভার মেয়র আল মোজাহিদ হোসেন তুষার, ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: শরীফুল হক,
পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে উষ্কানিদাতাদের সহ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য গত ১৯ মে শুক্রবার ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT