1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে মোবাইল কোর্টে তুলে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৫২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মাদকসেবি ছেলের অত্যাচারে বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় ফয়সাল আহামেদ (২০) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম মো: আজগর হোসেন।

সোমবার (২২ মে) সকালে পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রাম থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেয়া হয়।

আটককৃত ফয়সাল আহামেদ উপজেলার পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রামের বাদল মিয়ার বখাটে ছেলে।

আটককৃত ফয়সালের বাবা বাদল মিয়া বলেন, শিক্ষার্থী ছেলে অসৎসঙ্গীর পাল্লায় পড়ে পড়াশোনা ছেড়ে বভগোড়ে হয়ে পরে। ইদানীং নেশার টাকার জন্য প্রতিনিয়ত বাড়িতে এসে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর হত্যার হুমকি দেয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইউএনও বরাবর অভিযোগ দেই। ছেলেকে ৩ মাসের জেল দিয়েছে। বাবা হিসেবে চাই ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক।’

হাকিম মো আজগর হোসেন বলেন, ‘ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা উপজেলায় লিখিত অভিযোগের ভিত্তিতে নিজ এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮/ ৪২ এ ১ এর ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে পুলিশি প্রহরায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT