1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

শিবপুরে ইউপি চেয়ারম্যান রাসেলের পিতার ইন্তেকাল

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৭৫ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলী আকবর খলিফার একমাত্র ছেলে ও যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেল আহমেদ এর পিতা মোঃ ফরিদ উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৫ মে) বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে একমাত্র ছেলে চেয়ারম্যান রাসেল আহম্মেদ ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যোশর ইউনিয়ন পরিষদ মাঠে বিকেল ৬ টায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযার নামাজে স্থানীয় সংসদ সদস্য, জহিরুল হক ভূঁইয়া মোহন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা,

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, কার্যকরী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ আওয়ামী লীগ, বিএনপি, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT