1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

নরসিংদীতে মহান মে দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১ মে, ২০২৩
  • ২০৩ বার

নিজস্ব প্রতিবেদক : “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে মহান মে দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসন এবং শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু
হয়ে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন
বাচ্চু, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা আছমা আক্তার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ- সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী ও শ্রমিক বৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

শেষে নরসিংদী শিশু একাডেমি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT