1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

মনোহরদীতে ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষণ, গ্রেপ্তার ১

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৮৩৬ বার
গ্রেপ্তারের সংগৃহীত নমুনা ছবি

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বেড়াতে আসা জামাই কর্তৃক এক বুদ্ধিপ্রতিবন্ধী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত হয় বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার এ ব্যাপারে মনোহরদী থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ আসামীকে গ্রেপ্তার করে।

মামলার বিবরনে জানা যায়, মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামের এক তৃতীয় শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী ১৯ মার্চ তাদের এক প্রতিবেশী চাচী আত্মীয় বাড়ী বেড়াতে যান। তিনি সে সময় তার মেয়ে (১৪) এর সাথে তাদের বাড়ীতে রাত্রি যাপনের জন্য তাকে বলে যায়।

পরে ঘটনার দিন রাত ১০ টার দিকে ওই বাড়ীর মেয়ে ঘরের বাইরে গেলে এ সুযোগে তাদের চাচাতো বোনের স্বামী শ্বশুর বাড়ী বেড়াতে আসা সাইফুল (২৫) তাকে বলপূর্বক ধর্ষন করে।

ধর্ষক সাইফুলের বাড়ী উপজেলার ডোমনমারা গ্রামে।তার পিতার নাম সাইদুর রহমান। এ বিষয়ে সামাজিক মীমাংসার চেষ্টা ব্যর্থ হবার পর সোমবার (৩ এপ্রিল) ধর্ষিতার বড়বোন বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেন।

মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আসামী সাইফুলকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT