1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

অসহায়দের মাঝে রোজার খুশি বিতরণে কৃষ্ণনগর ইসলামিক সংগঠন

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৮১ বার

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বাঞ্ছারামপুর উপজেলার কৃষ্ণ নগর ইসলামিক সংগঠনের উদ্যোগে স্থানীয় ১৫ টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হতদরিদ্র অসহায় পরিবার খুঁজে খু়ঁজে বাসায় গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় আব্দুস সালামের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহসভাপতি মো: সবুজ মিয়া।

অনুষ্ঠানে সাকিব আল হাসানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ফারক মিয়া, শাহজাহান, জাহাঙ্গীর আলম, হেরিছ মিয়া, সফিক, নান্টুসহ কৃষ্ণ নগর ইসলামিক সংগঠনের সদস্যবৃন্দ।

জানা যায়,কৃষ্ণনগর ইসলামিক সংগঠন এলাকার অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সময় নানা ধরনের সহযোগিতা করে থাকে। আর্থিক সহযোগিতা, টিউবওয়েল স্থাপন সহ রক্তদান বিভিন্ন সমাজের ভালো কাজে এগিয়ে এসেছে এই সংগঠন। এলাকার ছাত্র, যুবকও প্রবাসী যুবকদের সহযোগিতায় এই সংগঠন পরিচালিত হয়ে থাকে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT