1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

নরসিংদীর ২ ইউপি নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

আশরাফুল ইসলাম সবুজ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩১৯ বার

আশরাফুল ইসলাম সবুজ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ইলেক্টনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সবরকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি ইউনিয়নের ৩০ হাজার ৪৫০ জন নারী ও ৩২ হাজার ২১৪ জন পুরুষসহ ৬২ হাজার ৬৬৪ জন ভোটারের জন্য ২৫টি কেন্দ্রের ১৬৭টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT