1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

পলাশে শেষ হলো শিক্ষকদের ৩ দিনব্যাপী কর্মশালা

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৯৫ বার

মো: আশাদউল্লাহ মনা : “মানসম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে শেষ হলো তিনদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে শিক্ষকদের কর্মশালা।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের সভা কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলার শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিলরুবা ইয়াছমিন প্রমুখ। কর্মশালায় উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT