1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

পলাশে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ, খুদে শিক্ষার্থীদের হাতে তুলে দিল বঙ্গবন্ধুর ভাষণ

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৩৫ বার

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশের খুদে শিক্ষার্থীদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ তুলে দিল উপজেলা প্রশাসন। মঙ্গলবার পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জন হয়েছে এ স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন শুধু একটি ভাষন নয় এটি বাঙালির মুক্তির সনদ। এই ভাষনকে বর্তমান প্রজন্মকে জানতে হবে এবং ধারন করতে হবে।

আলোচনা সভা শেষে কয়েক শতাধিক শিক্ষার্থীদের হাতে ৭ই মার্চের ভাষনের কপি তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT