1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র নারী দিবস পালন

Reporter Name
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৭৩ বার

নিজস্ব প্রতিবেদক : প্রতি মাসেই নারীদের সম্মানে এবং নারীদের উন্নয়নে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন “বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা”।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “আমরা নহে দেবী নহে সামান্য নারী আমরা নারী আমরা পারি আমরাই বিজয়ী” শিরোনামে মতবিনিময় ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ১১ টায় বিজয়ী এর কার্যালয়ে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানসহ নারী উদ্যোক্তারা কেক কেটে নারী দিবস উদযাপন করে। নারীদের উন্নয়ন, অগ্রগতি, সক্ষমতা, সুস্থতা এবং তাদেরকে উৎসাহিত করতে দীর্ঘ তিন বছর ধরে কাজ করে যাচ্ছে বিজয়ী প্ল্যাটফর্মটি।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস এ বছর বিশ্ব নারী দিবস প্রতিপাদ্য হল- ডিজাইন প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন। বিশ্ব নারী দিবসের যথার্থতা অর্জন করতে আমার একান্ত মতামত হল-

নারী ও পুরুষের মধ্যে প্রতিযোগিতা বা বৈরি থাকলে চলবে না; একে অন্যের সহযোগী হতে হবে। পুরুষকে নারীর প্রতি সংবেদনশীল ও শ্রদ্ধাশীল হতে হবে। নারীকে পুরুষের চেয়ে ‘দুর্বল ও অধম’ ভাবার একটি চর্চা পুরুষতান্ত্রিক সমাজে রয়েছে; এর বদল দরকার।

পুরুষ কেবল প্রেমেই নারীর কাছে আত্মসমর্পণ করে, এ ছাড়া অন্যকিছুতে নয়; জীবনে নয়, কর্মে নয়। কিন্তু পরিবারে-সমাজে-রাষ্ট্রে নারীর তুলনাতীত ভূমিকা বা অবদানের কথা স্বীকার করা উচিৎ। নারীর কাছে শুধু প্রেমে নয়, শ্রদ্ধায়ও নতজানু হওয়া চাই। এই বোধ যেদিন পুরুষের হবে, সমাজের হবে, সেদিন সমাজ বদলাবে- এর আগে নয়।

এজন্য আমাদের সবাইকে নিজেদের প্রথাগত ও অনুদার মানসিকতা বদলাতে হবে। আর এজন্য সবার আগে দরকার এ বিষয়ে সচেতনতা; হোক না তা নারী দিবসকে কেন্দ্র করেই এই সচেতনতার শুরুটা।

কুসিকাটার ব্যবস্থাপনা পরিচালক নুসরাত তানিয়াকে নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা তুলে দেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

এ সময় উপস্থিত ছিলেন মডারেটর রিংকি হাওলাদার, উম্মেহানী, মাহমুদা আক্তার, সামিয়া রহমান, তাসলিমা মুক্তার,শিউলি আক্তার, মেহজাবিন ঝুমুর, মুন্নি আলিসা, মুক্তা আক্তার, মরিয়ম আক্তার, জান্নাত আক্তার নিলি, মিনা আক্তার, রিনা আক্তার, শান্তা আক্তার, সামিয়া খান, নূসরাত জাহান, অনুরাধা দাস সহ বিজয়ী এর সদস্যগণ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT