1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

বেলাবতে জাতীয় ভোটার দিবস উদযাপন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৪৩ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে ” এই প্রতিপাদ্য সামনে রেখে বেলাবতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বেলাব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল, উপজেলা একাডেমি সুপারভাইজার শ্রী ভূপতিরঞ্জন সূত্রধর’সহ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,বিভিন্ন পেশাজীবি, সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনা পরবর্তী নতুন ভোটার হওয়ার আগ্রহীদের নির্বাচন অফিসে সেবা প্রদান করা হয়।

এসময় বক্তরা তাদের বক্তবে বলেন, আঠার বছর হলেই প্রতিটি নাগরিকের জন্য ভোটার হওয়া ও ভোটাধিকার প্রয়োগ করা সাংবিধানিক অধিকার। ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম একটি অংশ।

ভোটার হতে এসে নাগরিকরা যাতে কোন প্রকার হয়রানি ও বিড়ম্বনার স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সারা দেশে রোহিঙ্গা জনগোষ্ঠী ভোটার হওয়ার বিষয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে সেই ব্যাপারে যাচাই-বাছাইয়ের সময় সজাগ দূষ্টি রাখতে হবে। সবাইকে নাগরিকদের সাথে দায়িত্বশীল আচরণ করতে হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT