1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পলাশে বিক্ষোভ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর পলাশ উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে বিক্ষোভ মিছিল উপজেলার ঘোড়াশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সুলাইমান ভূইয়ার সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি মোঃ ইকরাম হোসেনের পরিচালনায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য জি এম মুবারক হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পলাশ উপজেলা শাখার সভাপতি মুফতি আবু হানিফ এবং বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মুহসিন আহমেদ প্রমুখ।

পরে সেখানে এক সংখিপ্ত সমাবেশে বক্তারা দ্রব্য মূল্য কমানোর ও পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় ও জাতি বিদ্বেষী শিক্ষা নীতি বাদ দেওয়ার জন্য সরকারের কাছে জোড় দাবি জানান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT