1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৯ বার

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে ঢাকাগামী তিতাস কম্পিউটার ট্রেনের নীচে কাটা পরা রেললাইনের উপর অজ্ঞাত এক নারীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা।

এসময় রেললাইনের উপর নিহত ওই নারীর ক্ষত বিক্ষত লাশ ছড়িয়ে থাকতে দেখে তারা। পরে এই বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকেল ৪ টায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তবে ঘটনাস্থলে স্থানীয়দের সাথে কথা বলেও নিহতের পরিচয় সনাক্ত করা যায় নি। নিহতের পরিচয় সনাক্তে পিবিআই কে খবর দেয়া হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT