1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রতনের দাফন সম্পন্ন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৪ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রতনের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাদ জোহর উপজেলার বাঘাব ইউনিয়নের আক্রাশাল মাদ্রাসা মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত ও শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল ফয়েজ বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রতনকে রাষ্ট্রীয় সালাম দেন। পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থান দাফন করা হয়।

জানাজা নামাজে উপস্থিত হয়ে মরহুমের স্মৃতিচারণ করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, এডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরন, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার প্রমূখ।

এডভোকেট সুরুজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রতন সোমবার বিকেলে আক্রাশাল গ্রামের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT