1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে বাস চাপায় শ্রমিক নিহত, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৩ বার
আটককৃত ঘাতক বাস ও চালকের ছবি

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগর এলাকায় বাস চাপায় আব্দুর সাত্তার (২৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টা দিকে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর সাত্তার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত আব্দুর সাত্তার কামারটেক এলাকায় একটি ওয়ার্কশপ এর দোকানে কাজ করতো। আজ সকাল সাড়ে ১০ টার দিকে সৃষ্টিগর এলাকায় রাস্তা পারাপারের সময় সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার জানান, বাস চাপায় একজন মারা গেছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT