1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

বেলাবতে ইউপি মেম্বার আব্দুস সালামের ইন্তেকাল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫১ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও নারায়নপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আব্দুস সালাম মেম্বার(৫৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় বেলাব উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT