1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরায় উপনির্বাচন-আ.লীগের প্রার্থী লায়লা কানিজ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০২ বার

এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি হিসেবে দল থেকে মনোনীত প্রার্থীদের চুরান্ত তালিকা প্রকাশ করা হয়। আর সেই তালিকায় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে লায়লা কানিজ লাকি’র নাম রয়েছে।

এর আগে ২৩ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের সময়সূচী প্রকাশ করে তফসিল ঘোষণা করা হয়। পরে ক্ষমতাসীন আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন একাধিক প্রার্থীরা।

জানা যায়, আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার উপজেলার ১৬১ কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে এ পদের জন্য ভোটগ্রহন করা হবে।

প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেকের ক্যান্সার জনিত কারনে মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর ওই পদটি শূন্য হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT