1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

পলাশে ৬০৩ নারী পেলেন ৩০ কেজি করে চাল

মোঃ আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৩ বার

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ও গজারিয়া ইউনিয়নের ভিডব্লিউবি চক্র ২০২৩-২৪ এর আওতায় ৬০৩ নারী উপকারভোগীদের মাঝে কার্ড ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

চরসিন্দুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তত্বাবধায়নে ৩০৯ নারীর মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়।

আজ বুধবার বিকেলে চরসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কার্ড ও চাল তুলে দেন পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ।

অপরদিকে সকালে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৯৪ পরিবারের নারীদের মাঝে কার্ড ও ৩০ কেজি করে চাল বিতরণ করেন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। ২ বছর মেয়াদে প্রতিমাসে ৩০ কেজি করে উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT