1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

পাঁচদোনায় ভয়াবহ আগুনে পুড়ল মালামাল ও দামি গাড়ি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৬ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় একটি ইলেকট্রিক দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় দোকানে রাখা ৬৫ লাখ টাকার টয়োটা হেরিয়ার গাড়িও আগুনে পুড়ে যায়।

আজ শুক্রবার ভোরে সদর উপজেলার পাঁচদোনার মোড়ে হাজী লাল মিয়ার ইব্রাহিম ব্রাদার্স এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানায়, পাঁচদোনার মোড়ে হাজী লাল মিয়ার সাত তলা একটি ভবন রয়েছে। এর নীচতলায় ইব্রাহিম ব্রাদার্স নামে একটি হার্ডওয়ার ও ইলেকট্রিক দোকান রয়েছে। প্রতিদিনের মত গতকাল রাতেও কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়।

এসময় দোকানে মালিকের ব্যবহৃত টয়োটা হেরিয়ার গাড়িটি রাখা হয়। ভোর ৪ টায় ভবনের বাসিন্দারা ধোঁয়া দেখতে পায়। পরে তারা নীচে এসে দোকানে আগুন দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে।

হাজী লাল মিয়া বলেন, দোকানটি আমার ছোট ছেলে চালায়। প্রতিদিনের মত সে রাত আটটায় দোকান বন্ধ করে চলে আসে। এসময় দোকানে ৬৫ লাখ টাকায় নতুন কেনা টয়োটা হেরিয়ার গাড়ি রাখা ছিলো। আগুনে দোকানের মালামালের সাথে গাড়িও পুড়ে গেছে। আগুনে গাড়ির পাশাপাশি ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা দোকানে অনুসন্ধান করে আগুনের সূত্রপাত হতে পারে কোন কয়েল বা অন্য জিনিস পাইনি। তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে গাড়ির পাশাপাশি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT