1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

পলাশে গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩১ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সাধুর বাজার কাজী মার্কেট চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু।

গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল আলম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গজারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূইয়া শেখর, সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ, কৌশিক আহমেদ নয়ন, সামসাদ আলম ও গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।

নরসিংদীর কন্ঠস্বর / নাসিম আজাদ

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT