1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বেলাবতে শিক্ষক পরিবারের পক্ষে শিল্পমন্ত্রীকে সংবর্ধনা

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১৬ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন(এমপি) কে সংবর্ধনা দেওয়া হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকালে উপজেলার বেলাব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেলাব উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজারবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূঁইয়া রিটন, উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জুলেখা শারমিন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ,
উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুজ্জামান খাঁন, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আশিকুর রহমান, জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, ওমর ফারুক, জহিরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আজিজুল হক’সহ প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে শিক্ষার জন্য উদাহরণ সৃষ্টি করেছে। বর্তমান সরকার শিক্ষার মাধ্যমে এ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে।

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে শিক্ষক সমাজ। তিনি শিক্ষকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের নির্দেশ দেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT