1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পলাশে এক নারীর একসাথে ৩ সন্তানের জন্ম

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩২৮৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে একসাথে ৩টি সন্তানের জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক নারী। আজ বুধবার রাত ৯ টায় পলাশের তারা মিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশন হয় ওই নারীর।

এসব তথ্য নিশ্চিত করেন ওই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব প্রাপ্ত প্রধান কর্মকর্তা মোঃ আতাউর রহমান। এক সাথে তিন সন্তানের জন্ম দেওয়া সুমী আক্তার ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার চাকুরীজীবি তালেবের স্ত্রী।

নবজাতকদের ফুফু মানছুরা বেগম জানান, আমার ভাইয়ের আগেও ১২ বছর ও ১০ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। এইবার একসাথে আরও ৩টি সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে।

তারা মিয়া মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আতাউর রহমান জানান, আজ রাত ৮ থেকে নয়টা নাগাদ গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ খাদিজা বেগমের তত্বাবধানে তিনটি যমজ নবজাতকের সফল সিজার সম্পন্ন হয়েছে। যমজ নবজাতকদের মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT