1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে অটোরিক্সা মালিক-শ্রমিকদের সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩০২ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে অটোরিক্সা মালিক-শ্রমিকদের সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর মডেল থানা পুলিশের আয়োজনে সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বাস স্ট্যান্ড এলাকায় এ সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, সহকারী পুলিশ সুপার (শিবপুর মনোহরদী সার্কেল) মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহসভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা, শ্রমিকলীগ নেতা আখিল মৃধা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুণ খানসহ দলীয় ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা সড়কে চলাচলে চালকদের ঝুঁকি ও ঝুঁকি এড়ানোর বিষয়ের করনীয় নিয়ে অটোরিক্সা মালিক-শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT