1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৫১ বার
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু'র প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে অছিম উদ্দিন (৮২) নামের এক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আলফেজ ফেসানি নামের ওই ছেলের লাঠির আঘাতে তার মা রহিমা বেগমও আহত হয়।

নির্মম এই ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত সাড়ে ১২ টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে আলফেজ ফেসানিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও নিহত বৃদ্ধার স্ত্রী রহিমা বেগম জানান, আমার ছেলে আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তার চিকিৎসা চলছে। গতকাল রাতে বাড়ির পাশে তালুকদার বাড়িতে ওয়াজ হচ্ছিল। এ কারনে বাড়িতে তেমন কেউ ছিলনা। রাত সোয়া ১২ টায় আমি আমার বৃদ্ধ স্বামী ও মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ঘরে পোলাও খেতে বসি।

এসময় পোলাও মজা হয়নি এমন কথা বলে আলফেজ ফেসানি প্রথমে আমাকে লাঠি দিয়ে মারধর করে। পরে তার পিতা প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই আমার স্বামীর মর্মান্তিক মৃত্যু হয়।

এ ব্যাপারে বেলাব থানায় নিহতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে ঘাতক ভাই আলফেজ ফেসানিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বেলাব থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT