1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীতে কুরআনের হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৭০৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে একটি কবরস্থানের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোঃ শাওন মিয়া (২৭) নামে এক কুরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার শহরতলীর দাসপাড়ার ভরতেরকান্দি ব্রিজের পাশের কবরস্থান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাওন ভরতেরকান্দি এলাকার শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে বাসা থেকে খাবার খেয়ে কাজে যাওয়ার উদ্দেশে বের হয়। পরে তার কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। পরবর্তীতে রাতে ব্রিজের পাশের কবরস্থানের একটি আম গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় ঐ যুবকের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, ঘটনাটির বিষয়ে তথ্য সংগ্রহ চলছ। তদন্ত শেষে বিষয়টির সর্ম্পকে বলা যাবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT