1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৮ বার

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইংরেজি নববর্ষের প্রথম দিনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও ভোকেশনাল পর্যায়ে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ জানুয়ারী) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান।

এ সময় আরো বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া ও প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর প্রমুখ।

নরসিংদীর কন্ঠস্বর / এস এম/ এম খান

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT