1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীতে ৪৪০ জন গ্রামপুলিশ পেলেন বাইসাইকেল

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে তিন উপজেলার ৪৪০ জন গ্রাম পুলিশের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশগণের দায়িত্ব পালন সহজীকরণের জন্য বাইসাইকেল বিতরণ করা হয়। প্রথম দফায় জেলার ৬ উপজেলার মধ্যে তিন উপজেলা মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার ৪৪টি ইউনিয়নের ৪৪০ জন নারী ও পুরুষ গ্রাম পুলিশকে বাইসাইকেল দেয়া হয়েছে। পরবর্তীতে বাকী পলাশ, শিবপুর ও সদর উপজেলার গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন।

স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন। এসময় তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT