শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের গোড়ারগাও মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কাজের জন্য ২ লাখ টাকা অনুদান দিয়েছেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা, শিবপুরের মাটিও মানুষের নেতা, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ।
শিবপুরের ইটাখোলায় উনার ব্যবসা প্রতিষ্ঠান সামিয়া সিএনজি স্টেশন থেকে গত শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রেজেক মিয়ার নিকট ১লাখ ও এর আগে ১লাখ দুই ধাপে মোট ২লাখ টাকা হস্তান্তর করেন তিনি।
অনুদানের টাকা হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোস্তফা মিয়া, তাতীলীগ নেতা আব্বাসউদ্দিন কবির, সাবেক এমপির ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যরা।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩