1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩১২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বায়েজীদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮ টায় উপজেলার চৈতন্য দেবালটেক গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বায়োজীদ দেবালটেক গ্রামের শাজাহান খানের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলো।

নিহতের বোন জামাই জাহাঙ্গীর জানায়, আজ সন্ধ্যায় বায়েজীদ বাড়ির পাশের একটি মুরগীর ফার্মে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে তার পরিবারের লোকজনদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, বায়েজীদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদুৎপৃষ্ঠের কারণেই তার মৃত্যু হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানায়, এব্যাপারে আমরা এখনো কোন খবর পাই নি। আমরা খোঁজ নিচ্ছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT