1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নরসিংদীতে বিএনপির গনমিছিল, ২২ নেতাকর্মী আটক

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৯ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রঘোষিত গণমিছিল করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে জেলা বিএনপির উদ্যোগে চিনিশপুরে কেন্দ্রঘোষিত এই গণমিছিল করা হয়।

মামলা হামলার প্রতিবাদ ও নেতাকর্মীদের মুক্তি দাবি এবং সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচী করা হয়। এসময় বিএনপির অন্তত ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত এই গণমিছিল করার কথা থাকলেও মোড়ে মোড়ে পুলিশী বাধাঁর মুখে চিনিশপুরের ঈদগাহ মাঠে সমবেত হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে গণমিছিলটি বের হয়ে চিনিশপুর কালী মন্দির মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুঁইয়া, মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ।

এসময় বক্তারা গত ১০ ডিসেম্বর মিথ্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার হওয়া দেশের ২৫ হাজার বিএনপি নেতাকর্মীর মুক্তি দাবি করেন এবং ১০ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।

এদিকে গণমিছিলকে ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২২ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT