1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

ঘোড়াশালে বিজয় দিবসে ইসলামী যুব আন্দোলনের পতাকা র‌্যালি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৯ বার

৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে পতাকা র‌্যালি করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইকরাম হোসেনের নেতৃত্বে ওই র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলার ঘোড়াশাল ফেরিঘাট থেকে শুরু হয়ে পতাকা র‌্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে আবার ফেরিঘাট এসে শেষ হয়। এ সময় র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা শোভা পায়।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি জিএম মুবারক হুসাইন, পলাশ উপজেলা শাখার সহ-সভাপতি শফিউল্লাহ, ঘোড়াশাল পৌর শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT