1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

পলাশে ঝোপঝাড়ে মিলল যুবকের গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০২৪ বার

নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের গলাকাটা ও পেট ফাঁড়া নাড়িভুড়ি বের করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামের হাড়িদোয়া পারে বালুরঘাতা নামক স্থানের ঝোপঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হতে পারে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছেন, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামের বালুরঘাতা নামক স্থানের একটি ঝোপঝাড়ের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর নিহত যুবকের গলা ও পেট ফেঁড়ে নাড়িভুড়ি বের করে দিয়েছে ঘাতকরা। গলা কাটা সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, এটি একটি ক্লুলেস মার্ডার। ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছ। 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT