1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার : বস্ত্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২২১ বার

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরীর মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার। আর এই দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকারি পর্যায়ে আধুনিক প্রযুক্তি নির্ভর তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে।

আজ মঙ্গলবার দুপু্রে নরসিংদীর সাহেপ্রতাপে তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সিটিউটে ২০২১-২২ শিক্ষা বর্ষে বিএসসি ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাইরে থেকে আমদানি করার বদলে বর্তমানে বাংলাদেশ কাপড় তৈরী করে বিদেশে রপ্তানী করা হচ্ছে। যার ফলে বৈদেশিক মুদ্রার আয় বাড়ছে। বৈদেশিক মুদ্রার আয় আরও বাড়ানোর জন্য এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ প্রাপ্তরা শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাঁত বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর আসনের সাংসদ নজরুল ইসলাম হিরো, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নূসরাত বুবলী, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT