1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে ব্যবসায়ীর উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে চৈতন্যা বাজারের ব্যবসায়ী ইসমাইল মিয়া ও হিরন মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। আজ রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে চৈতন্যা বাজার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ নভেম্বর সকাল ৯টায় একই গ্রামের খয়রাত হোসেনের ছেলে সোলমান ও রুপ মিয়ার ছেলে মাসুদ এর নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল দা, চাপাতি দিয়ে ইসমাইল মিয়া ও হিরন মিয়াকে কুপিয়ে জখম করে এবং অন্যান্যদেরকে পিটিয়ে আহত করে।

বর্তমানে গুরুতর আহত ইসমাইল মিয়া ও হিরন মিয়া ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যরা হলেন মৃত আইয়ুব আলীর ছেলে আবুল হোসেন ও আবুল হোসেনের স্ত্রী ফরিদা। এঘটনায় আহত ইসমাইল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

প্রতিবাদ সভায় চৈতন্যা বাজার কমিটির সভাপতি ফজলূর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও স্বপন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী খোকন, ব্যবসায়ী আব্দুল রহমান ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম, ব্যবসায়ী রাসেল আহমেদ, আব্দুল আউয়াল ভূইয়া, আনোয়ার, মাসুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সন্ত্রাসীরা অত্র গ্রামে ও বাজারে মানুষের উপর একের পর এক অপরাধমূলক কার্যক্রম করে আসছে। কিন্তু এদের কোন বিচার হচ্ছে না। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী ও অত্র বাজারের ব্যবসায়ীরা। এলাকার এই চিহিৃত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT