সারাদেশে বিএনপি-জামাত সন্ত্রাসী বাহিনীর পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপ্রিয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও উপজেলা যুবলীগ।
আজ শনিবার সকালে পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়া চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরিফুল হক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম শফি এবং উপজেলা যুবলীগের সহ সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এসময় সারাদেশে জামাত-বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে নৈরাজ্যে করছে বলে মন্তব্য করেন। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে রাজপথে থাকতে প্রস্তুত আছে বলেও হুশিয়ারী দেন নেতা-কর্মীরা।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩