1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

পলাশে দুর্ঘটনায় শাকিলের পর মারা গেলো আনিছুরও

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৭০ বার

নরসিংদীর পলাশে বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় শাকিল নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ছয়দিন পর তারই বন্ধু আনিছুর রহমানেরও মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমান (১৭) এর মৃত্যু হয়। নিহত আনিছুর রহমান গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ খলাপাড়ার চাঁন মিয়ার ছেলে।

এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের এলপিজি কারখানার সামনে কাভার্ডভ্যানের চাপায় শাকিল (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শাকিল গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ চৈতারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। সে চলতি বছর শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতদের পরিবার জানায়, শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে মোটরসাইকেল যোগে দুই বন্ধু শাকিল ও আনিছুর মিলে ঘোড়াশালালে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধা সাড়ে ৫টার দিকে বাড়ি ফেরার পথে ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়কের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের কারখানার সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা প্রাণ আরএফএলের একটি কার্ভাডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় শাকিল ও তার বন্ধু আনিছুর গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয় এবং আনিছুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় আনিছুরের।

নরসিংদীর কন্ঠস্বর / মোঃ পারভেজ/ এস হোসেন 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT