1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মনোহরদীতে নবযোগদানকৃত ইউএনও’র মতবিনিময় সভা

সুজন বর্মণ, নরসিংদী :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৯৮ বার

সুজন বর্মণ : নরসিংদীর মনোহরদীতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকরা নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমকে স্বাগত জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন। এর আগে তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, দেশ টেলিভিশন ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নরসিংদী প্রতিনিধি সুমন বর্মণ, দৈনিক ইত্তেফাক পত্রিকার মনোহরদী প্রতিনিধি নাজমুল সাখাওয়াত হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মনোহরদী প্রতিনিধি আসাদুজ্জামান নূর, দৈনিক আমাদের সময় পত্রিকার মনোহরদী প্রতিনিধি হারুন অর রশিদ,

এশিয়ান টেলিভিশনের মনোহরদী প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মনোহরদী প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার মনোহরদী প্রতিনিধি খাদেমুল ইসলাস, বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, মনোহরদী উপজেলার অনেক ঐতিহ্য রয়েছে। এই উপজেলা দেশের অনেক বরেণ্য জ্ঞানী আর গুণীদের জন্মস্থান। সাংবাদিকরা সমাজের দর্পন। তারা উপজেলার উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সত্য ও সুন্দরের পক্ষে কাজ করবো আর অসত্য ও মন্দকে পরিহার করবো। সকলের সহযোগীতা নিয়ে সব সমস্যা নিরসন করে উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT