1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

বাঞ্ছারামপুর বার্তার সম্পাদককে হুমকীর প্রতিবাদে মানববন্ধন

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৫৪ বার

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান (পামেন) কে হুমকীর প্রতিবাদে মানবন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বাঞ্ছারামপুর উপজেলার নানাবিধ অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের জনৈক নেতা সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান পামেনকে দেখে নেয়ার হুমকী দেন।পরে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২২ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন করেন তিনি। তারই প্রেক্ষিতে সাংবাদিক মনিরুজ্জামান পামেনের নিরাপত্তার দাবিতে বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের আহবায়ক,দৈনিক ইত্তেফাক ও মাইটিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি এম এ আউয়াল, একাত্তর টিভির মো. বাহারুল ইসলাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি ও সিএনএন টিভির আশিকুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির ফয়সল আহমেদ খান, দৈনিক আজকের পত্রিকার শাহীন আহমেদ সাজু,

দৈনিক সমাচারের জহিরুল হক, দৈনিক ভোরের কাগজ জয়নাল আবেদিন,দৈনিক আলোকিত সকাল সেলিম রেজা,দৈনিক ভোরের পাতা জুনায়েদ আহমেদ তিতাস,দৈনিক দেশসেবা নাছিরউদ্দিন,দৈনিক ভোরের চেতনা মোল্লা মোঃনাসির, দৈনিক ভোরের ডাক সুমন চক্রবর্তী, দৈনিক মুক্তখবর সফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার মাহবুবুর রহমান,ডেইলি প্রেজেন্ট টাইম আনিছুর রহমান,দৈনিক সময়ের কণ্ঠ সাদ্দাম হোসেন,দৈনিক পরিবার ফজলে রাব্বি রিফাত ও বাঞ্ছারামপুর বার্তার কাজল মিয়া সহ আরও অনেকে।

উল্লেখ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ বালি উত্তোলন ও মাদক সংক্রান্ত সংবাদের জের ধরে চারদলীয় জোট সরকারের আমলেও নির্যাতিত হয়েছিলেন বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান পামেন। তৎকালীন ক্ষমতাসীন দলের একটি বিশেষ গ্রুপ বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার অফিস ভাংচুর ও লুটপাট করেছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT