1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

ওমরা পালন করতে স্বামীর সঙ্গে সৌদি গেলেন পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৮৬ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। তার সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা।

পূর্ণিমা বর্তমানে স্বামী-কন্যাসহ মদিনায় আছেন, এরপর যাবেন মক্কায়। সেখানে ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। ওমরায় যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন।

উল্লেখ্য, প্রেমের সম্পর্কের পর গত ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

সৌদি যাওয়ার আগে সবশেষ ছটকু আহমেদ পরিচালিত ‘ আহারে জীবন’ সিনেমার শুটিং করেছেন পূর্ণিমা। সরকারি অনুদানের এ সিনেমায় ফেরদৌস, জয় চৌধুরী, মৌমিতা সূচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর ও মিশা সওদাগরসহ অনেকেই অভিনয় করেছেন।

নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন / ডেস্ক রিপোর্ট 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT