1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

শিবপুরের যোশর বাজারে উদয়ন যুব সংগঠনের মতবিনিময় সভা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৫৭ বার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : শিবপুর উপজেলার যোশর বাজারে উদয়ন যুব সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে যোশর বাজারস্থ সংগঠনের কার্যালয়ের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আর পি গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া।

সংগঠনের সভাপতি ইসমাইল মিয়ার সভাপতিত্বে ও যোশর বাজার ক্ষুদ্র ব্যাবসা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির শামিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যোশর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেল আহমেদ, নরসিংদী জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভূঁইয়া আমান,

যোশর বাজার ক্ষুদ্র ব্যাবসা সমবায় সমিতির সভাপতি ইউপি সদস্য আব্দুল গফুর মিয়া, শিবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, যোশর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হারুন মিয়া, যোশর বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি হাফিজ উদ্দীন মিয়া, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হাসান রাশেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন ভূইয়া বলেন, যোশর একটি শান্তিপ্রিয় এলাকা, যোশরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং যোশর থেকে মাদক ও সন্ত্রাস চিরতরে নির্মূল করার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। উদয়ন যুব সংগঠনের প্রত্যেকটি ভালো কাজে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT